1. admin@weeklyprekkhapot.com : admin :
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে : পর্যটন মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে : পর্যটন মন্ত্রী বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই : আসাদুল হাবিব দুলু দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’

কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে : পর্যটন মন্ত্রী

।। কুয়াকাটা প্রতিনিধি ।।
  • আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকতে পরিনত করতে হবে : পর্যটন মন্ত্রী। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে তুলতে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুয়াকাটায় হোটেল খান প্ল্যাসে পর্যটন মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, কুয়াকাটা বাংলাদেশের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় স্থান। একই সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগ, বিস্তীর্ণ বালুকাময় এবং প্রাকৃতিক সৌন্দর্য কুয়াকাটাকে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে এটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

পর্যটন মন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের সৈকত গড়ে তুলতে হলে পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, উন্নত যোগাযোগব্যবস্থা এবং মানসম্মত আবাসন সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সৈকতে আধুনিক গণশৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান, তথ্যকেন্দ্র, পার্কিং সুবিধা এবং জরুরি চিকিৎসাসেবা চালু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ, উদ্ধারব্যবস্থা জোরদার এবং সৈকতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর করতে হবে।

মন্ত্রী বলেন, কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন। স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সম্পৃক্ত করে পর্যটনসেবা উন্নত করা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে। বেসরকারি খাতে পর্যটন ব্যবস্থাকে নিতে পারলে সরকারেরও আয় বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন, সমন্বিত পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের সমুদ্রসৈকত হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এর ফলে বাংলাদেশের পর্যটনশিল্পের বিকাশের পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক সাড়া পড়বে।

মতবিনিময় অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, পটুয়াখালী -৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, সংরক্ষিত নারী আসন-৪৯ মিজ সুলতানা জেসমিন জুঁই, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ সামীমুজ্জামান, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশূ সরকার কুট্টিসহ পটুয়াখালী জেলার জনপ্রতিনিধিবৃন্দ, স্থানীয় রাজনৈতিকব্যাক্তিবর্গ, সরকারি বেসরকারি উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park