1. admin@weeklyprekkhapot.com : admin :
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সফররত জাতিসংঘের মায়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপ-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে সচিবালয়ে বৈঠককালে প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।

তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। ব্যাপক সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এদেশে বসবাস পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অগ্রগতির জন্যও এটি অন্তরায়।

বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘ দিন ধরে আশ্রয় ও আতিথেয়তা দেয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ মনোভাব অব্যাত রাখার আহ্বান জানান।

বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, শরনার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে ছিলেন, সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন, পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park