1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

সিরাজদিখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

।। মো. হাবিবুর রহমান ।। (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১২৯ বার পঠিত
সিরাজদিখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করেছে ‘রাইজিং ষ্টার সোশ্যাল ক্লাব’। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর কলেজ রোডে অবস্থিত রাইজিং ষ্টার সোশ্যাল ক্লাবের কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রায় ৩ শতাধিক শাড়ি ও লুঙ্গী বিতরণ করা হয়।

এ সময় উৎসবকে কেন্দ্র করে উপহার হিসেবে বস্ত্র পেয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

রাইজিং ষ্টার সোশ্যাল ক্লাবের সভাপতি মো. শরিফ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী মো. শাহ আলম শেখ।

শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে রাইজিং ষ্টার সোশ্যাল ক্লাব এ উদ্যোগ গ্রহণ করে।

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

রাইজিং ষ্টার সোশ্যাল ক্লাবের সাধারণ সম্পাদক জানকির হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নাদিম মাদবর, ভজন দাস, রিপন কুন্ডু, বিকাশ দাস, মামুন আহমেদ, বিপুল মোল্লা, তপন, দুলাল দাস প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park