1. admin@weeklyprekkhapot.com : admin :
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন - জাতীয় দৈনিক নাগরিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্ধ শিল্পকারখানার সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই : আসাদুল হাবিব দুলু দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করতে ‘প্রস্তুত’ রাশিয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক ও কারখানা পরিদর্শন। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে দক্ষিণ কোরিয়া সফরে ২১-২২ অক্টোবর ২০২৬ তারিখে ধারাবাহিক বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক (এমপি)।

সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থা ‘হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোরিয়া’-এর সভাপতি লি বিয়ং-হুনের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম ব্যবস্থার আওতায় সহযোগিতা জোরদার, নিয়োগ প্রক্রিয়া আরও সহজ ও গতিশীলকরণ এবং অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের কোটা পূরণপূর্বক সময়মতো কোরিয়ায় প্রেরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উভয় পক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি দিয়ে সরকার-টু-সরকার নিয়োগ কাঠামোর কার্যকারিতা বৃদ্ধি এবং একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়ার চংজু সিটি, উমসং কাউন্টি এবং গাংহওয়া কাউন্টির মেয়রদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে বিদেশি মৌসুমি কর্মী কর্মসূচির আওতায় আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ সহ সার্বিক দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

স্থানীয় কৃষি খাতের শ্রমচাহিদা মেটাতে সমঝোতা স্মারক স্বাক্ষরকারী অঞ্চলের সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান বাড়ানো এবং সিউলস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। গাংহওয়া কাউন্টির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশি মৌসুমি কর্মী নিয়োগ সহজতর করতে স্থানীয় কৃষি নিয়োগকর্তাদের মাঝে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক (এমপি) দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চুনবো’ কোম্পানি পরিদর্শন করেন। উক্ত কারখানায় বর্তমানে ১৩২ জন বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন।

তিনি সেখানে কর্মরত প্রায় ৩৫ জন বাংলাদেশি কর্মীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাঁদের কর্মপরিবেশ, অধিকার সংরক্ষণ ও ভবিষ্যৎ সম্ভাবনার খোঁজখবর নেন। ‘চুনবো’ কর্তৃপক্ষ বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগের আগ্রহ ব্যক্ত করে।

এছাড়া, বাংলাদেশে উক্ত প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

পাশাপাশি প্রতিমন্ত্রী উমসংয়ে অবস্থিত বিখ্যাত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান অটোগি করপোরেশনের দেপুং প্ল্যান্ট পরিদর্শন করেন। কোরিয়ার খাদ্য প্রস্তুত খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটি গভীর আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রীর এই সফল সফরের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক শ্রম বাজার ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় হলো। দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ ও প্রধান প্রধান বেসরকারি খাতের সাথে বাংলাদেশ সরকারের সমন্বিত এই প্রচেষ্টা ভবিষ্যতে বাংলাদেশি কর্মীদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ আরও বহুগুণে বৃদ্ধি করবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park