1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে-২০২৫ অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে-২০২৫ অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ARAB-এর সভাপতি মীর শাহ আলম (S21 MIR) বলেন, অ্যামেচার রেডিও শুধু একটি শখ নয়—দুর্যোগকালীন সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অ্যামেচার রেডিও অপারেটররা গুরুত্বপূর্ণ যোগাযোগ সহায়তা প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অপারেটর রয়েছেন এবং হাজারো আগ্রহী তরুণ এই ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও যোগাযোগ, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

ARAB নেতৃবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে এবং একই সঙ্গে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদার করবে। অনুষ্ঠান শেষে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সরকার ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সেক্রেটারি অনুপ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি অধ্যাপক নাজমা সামস, মাইলস্টোন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শহিদুল ইসলাম, স্কাউটার জামিল আহমেদ এবং অধ্যাপক জাকি ইমাম।

এ সম্মেলনে মোট ৪২০ জন ARAB সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park