1. admin@weeklyprekkhapot.com : admin :
বাউবি ও এনআইবি-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

বাউবি ও এনআইবি-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত
বাউবি ও এনআইবি-এর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মধ্যে এক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো: আনোয়ার হোসেন এই সমঝোতা স্মারককে দেশের বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা বলে অভিহিত করেন।

তিনি বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) একটি আন্তর্জাতিক মানের জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যার আধুনিক ল্যাবরেটরি ও অবকাঠামোগত সুবিধা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)’র শিক্ষক ও শিক্ষার্থীদের (বিশেষ করে স্কুল অব এগ্রিকালচারের এমএস ও পিএইচডি গবেষকদের) বিশ্বমানের গবেষণার অনন্য সুযোগ করে দেবে। বিজ্ঞান কেবল তাত্ত্বিক পড়াশোনা বা জার্নাল পাবলিকেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বায়োটেকনোলজির সঠিক ও ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে নতুন ওষুধ, জৈব সার, জলবায়ু-সহনশীল ফসল এবং মৎস্য খাতের দৃশ্যমান উন্নয়ন ঘটিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​বিজ্ঞান ও প্রযুক্তি সচিব এনআইবি-র রিসোর্স পার্সন ও বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাদানের পাশাপাশি তাঁদের মূল মনোযোগ যেন গবেষণাতেই বজায় থাকে, যাতে প্রতিষ্ঠানের মূল গবেষণা কার্যক্রম কোনোভাবে ব্যাহত না হয়। বাউবির ৩য় ও ৪র্থ বর্ষের মেধাবী শিক্ষার্থীরা গবেষণায় যুক্ত হলে তাঁরা এনআইবি’র জন্য এক বড় ধরনের সহায়ক মানবসম্পদ হিসেবে কাজ করবে, যা আগামী ২-৩ বছরের মধ্যে ইতিবাচক ফল বয়ে আনবে। এছাড়া যৌথ ডিগ্রি প্রদান ও সনদে উভয় প্রতিষ্ঠানের লোগো ব্যবহারের ফলে দুই প্রতিষ্ঠানের ওপরই গুণগত দায়বদ্ধতা এসেছে উল্লেখ করে তিনি মানসম্মত কাজ ও সুনির্দিষ্ট ফলাফলের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের আহ্বান জানান।

​গবেষণা ও উদ্ভাবন সম্প্রসারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে সচিব আরও জানান, বাউবি এই অংশীদারিত্বের আওতায় আসায় তাঁদের শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ হতে সহযোগিতা সম্প্রসারণ করা হবে। এছাড়া, বর্তমানে সরকার ‘ন্যাশনাল ইনোভেশন হাব’ তৈরি করছে, যেখানে বাউবি ও এনআইবি যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআইবি-র আন্তর্জাতিক মানের ল্যাব সুবিধা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাউবি ও এনআইবি যৌথভাবে বায়োটেকনোলজির নতুন নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও প্রসেস বের করে দেশের কৃষি, ওষুধ শিল্প ও জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, এই চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বায়োটেকনোলজিতে ডিপ্লোমা, এমএসসি, এমফিল এবং পিএইচডি ডিগ্রি প্রদান করবে। সহযোগিতার মূল ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে-যৌথ কারিকুলাম ও প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন, জিনোমিক্স, বায়োইনফরমেটিক্স ও মলিকুলার বায়োলজি বিষয়ে যৌথ গবেষণা, পরীক্ষাগার ও যন্ত্রপাতি ব্যবহার, শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ এবং মেধাস্বত্ব ও গোপনীয়তা রক্ষা সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা। অনুষ্ঠানে এনআইবি-র পক্ষে মহাপরিচালক অধ্যাপক ড. মো. সগীর আহমেদ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল খায়ের মো: আক্কাস আলী ও ড.সৈয়দা নওশিন পর্ণিনী, বাউবি’র স্কুল অফ সাইন্স এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. আবদুল মজিদ মন্ডল-সহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park