1. admin@weeklyprekkhapot.com : admin :
হাবিপ্রবির চার শিক্ষার্থীর উদ্ভাবন 'HSTU বাস কই' - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

হাবিপ্রবির চার শিক্ষার্থীর উদ্ভাবন ‘HSTU বাস কই’

।। হাবিপ্রবি প্রতিনিধি ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত
হাবিপ্রবির চার শিক্ষার্থীর উদ্ভাবন 'HSTU বাস কই'। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

ক্যাম্পাসের বাস এই মুহূর্তে কোথায়, পরের স্টপেজে পৌঁছাতে কত সময় লাগবে, সবই এখন জানা যাবে মোবাইলের এক ক্লিকে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিভদ্যালয়ের (হাবিপ্রবি) পরিবহন সেবা সহজ করতে বাস ট্র্যাকিং অ্যাপ ও ওয়েবসাইট বানিয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৩ ব্যাচের চার শিক্ষার্থী। নাম ‘HSTU বাস কই’। বিশ্ববিদ্যালয়ের বাসে ইতিমধ্যে সফলভাবে ট্রায়ালও সম্পন্ন করেছেন তাঁরা।

উদ্ভাবক চার শিক্ষার্থীরা হলেন মাহমুদুল হাসান এবিন, আহনাফ আদিল সৌমিক, মহিউদ্দিন মেহেদী ও ইনান আহমেদ। সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লা আল মামুন এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক হাসানুল করিম রনি তাঁদের কাজ তত্ত্বাবধান করেছেন।

শিক্ষার্থীরা জানান, অ্যাপে বাসের লাইভ লোকেশন ও বর্তমান গতি দেখা যাবে। কোন বাস কখন নির্দিষ্ট স্টপেজে পৌঁছাবে, এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতে কত সময় লাগবে, কোনো স্টপেজ থেকে পরের বাস কতক্ষণ পর ছাড়বে, এমনকি নির্দিষ্ট কোনো বাস চলছে নাকি বন্ধ আছে, তা-ও জানা যাবে। প্রতি তিন থেকে পাঁচ সেকেন্ড পরপর বাসের অবস্থান ও গতি হালনাগাদ হয় বলে জানান তাঁরা।

আরও একটি সুবিধার কথা বলছেন উদ্ভাবকেরা। তাঁদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাসের যাত্রী গণনা করা যাবে, ফলে বাসে কতটা ভিড়, সেই তথ্যও অ্যাপেই মিলবে।

পুরো ভাবনাটির শুরু গত বছরের নভেম্বরের দিকে।

আহনাফ আদিল সৌমিক বলেন, ‘লাল বাস’ দেখে তাঁর মনে হয়েছিল, হাবিপ্রবির জন্যও এমন কিছু করা যায় কি না। সেখান থেকেই শুরু। প্রায় এক বছর ধরে আমরা চারজন কাজ করছি। মামুন স্যারের তত্ত্বাবধানে ডিভাইস, ওয়েবসাইট, অ্যাপ সবই নিজেরা বানিয়েছি। অনেক জায়গায় গিয়েছি, অনেকবার চেষ্টা করেছি, তবুও থামিনি। আলহামদুলিল্লাহ, কয়েকবার বাসে ট্রায়াল দিয়ে দেখেছি, আমাদের সিস্টেম বাস্তবেই কাজ করছে।

প্রশাসনের অনুমতি পেলে প্রকল্পটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কাছে হস্তান্তর করতে চান শিক্ষার্থীরা।

সৌমিকের ভাষ্য, আমাদের একটাই ইচ্ছা, কাজটা যেন শুধু প্রজেক্ট হয়ে না থাকে। হাবিপ্রবির জন্য সত্যিই কিছু করুক, আর একদিন পরিবহন খাতে বাস্তবে ব্যবহার হোক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park