1. admin@weeklyprekkhapot.com : admin :
কুষ্টিয়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করছে জাপান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুষ্টিয়ায় চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করছে জাপান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪২ বার পঠিত

ঢাকা, ০২ জুন ২০২৫ (দৈরাস):
গ্রাস-রুটস হিউম্যান সিকিউরিটি প্রজেক্টস (জিজিএইচএসপি)-এর মাধ্যমে কুষ্টিয়া জেলায় একটি চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনে সহায়তা করছে জাপান সরকার।

এই প্রকল্পটি চিকিৎসা বর্জ্যের কারণে সৃষ্ট সামাজিক ও পরিবেশগত সমস্যা সমাধানের পাশাপাশি কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার জীবনযাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

‘প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থা প্রকল্পটি বাস্তবায়নে করবে। এই প্রকল্পটি বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের সঙ্গে জড়িত প্রায় ২৪৫ ব্যক্তি ও কুষ্টিয়া পৌরসভার ১৯ লক্ষ ৪০ হাজার বাসিন্দার স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নত করবে।

জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি কারাসাওয়া শিনজু ও সেকেন্ড সেক্রেটারি মাকিগুচি ইয়াসুয়ুকি কুষ্টিয়া জেলা সফর করেছেন।

কারাসাওয়া বলেন, আমি আশা করি, এই কেন্দ্রটি বর্জ্য সংগ্রহের সঙ্গে জড়িত ব্যক্তিদের স্বাস্থ্য ও নিরাপত্তা এবং বাসিন্দাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ উন্নত করতে অবদান রাখবে।

জাপান ১৯৮৯ সাল থেকে জিজিএইচএসপি’র মাধ্যমে ২২১টি এনজিও প্রকল্পে সহায়তা করেছে, যার লক্ষ্য তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক মানবিক নিরাপত্তা বৃদ্ধি করা। এই জিজিএইচএসপি অনুদানের পরিমাণ প্রায় ১৭ কোট ৫০ লাখ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park