1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সহায়তায় ‘স্বপ্ন’র বিভিন্ন সামগ্রী প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সহায়তায় ‘স্বপ্ন’র বিভিন্ন সামগ্রী প্রদান

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রোগীদের সহায়তায় ‘স্বপ্ন’র বিভিন্ন সামগ্রী প্রদান। (ছবি : প্রেক্ষাপট ডটকম)

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট এবং আইপিএস প্রদান করেছে সোস্যাল মিডিয়া ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’।

রোববার (০৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ারও প্রদাণ করে সংগঠনটি।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিংয়ের কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইল চেয়ারের অভাবে বয়স্ক, প্রসূতি ও দূর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর তাই অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে ‘স্বপ্ন’ সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনায় এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুির রহমান তামিম, সংগঠনের ভলেন্টিয়ার আসিফা রেজাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park