1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে অটোমেশন পদ্ধতি চালু। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

রোগীদের চিকিৎসাসেবা আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চালু করা হয়েছে ডিজিটাল অটোমেশন পদ্ধতি।

জেলা পরিষদের অর্থায়নে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় হাসপাতাল প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বলেন, ডিজিটাল অটোমেশন কার্যক্রম চালু হওয়ায় হাসপাতালের বিভিন্ন সমস্যা অনেকাংশে কমে আসবে। এটি এমন একটি আধুনিক ব্যবস্থা, যা বাস্তবায়নের ফলে প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

তিনি বলেন, অটোমেশন পদ্ধতির মাধ্যমে হাসপাতালে রোগীদের তথ্য সংরক্ষিত থাকবে। পরবর্তীতে চিকিৎসার সময় চিকিৎসকরা রোগীর পূর্বের চিকিৎসাসংক্রান্ত তথ্য সহজেই দেখতে পারবেন। এতে দ্রুত সময়ে সেবা প্রদান সম্ভব হবে এবং রোগীদের কাগজপত্র নিয়ে হয়রানি কমবে। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা ও ভর্তি সংক্রান্ত অর্থ পরিশোধেও জটিলতা কমে আসবে।

হারুনুর রশীদ আরও বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও বর্তমানে এখানে ১০০ শয্যার জনবল রয়েছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের যে ঘাটতি রয়েছে, তা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন, বিএমএ ও ড্যাবের জেলা সভাপতি ডা. মোহা. ময়েজ উদ্দীন এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নতুন অটোমেশন সিস্টেমের আওতায় হাসপাতালের ফার্মেসি, টিকিট কাউন্টার, ওষুধ বিতরণ, ওষুধের মজুদের পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটাল ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর ফলে রোগীদের সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park