1. admin@weeklyprekkhapot.com : admin :
স্বাস্থ্য সেবায় ধুঁকছে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ৪ লক্ষ মানুষের ভরসা এখন অনিশ্চিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

স্বাস্থ্য সেবায় ধুঁকছে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; ৪ লক্ষ মানুষের ভরসা এখন অনিশ্চিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পঠিত

।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ১৫ এপ্রিল ২০২৫ (দৈরাস):

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে প্রায় চার লক্ষ মানুষের চিকিৎসার ভার বহন করছে। কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানটি নানা সংকটে জর্জরিত। ডাক্তার সংকট, অভিজ্ঞ চিকিৎসকের অভাব এবং ব্যবহারের অযোগ্য হয়ে পড়া অত্যাধুনিক যন্ত্রপাতি সব মিলিয়ে সাধারণ মানুষের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালে অপারেশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্র থাকলেও সেগুলোর যথাযথ ব্যবহার নেই। অভিজ্ঞ চিকিৎসকের অভাবে সেগুলো অলস পড়ে রয়েছে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসার আশায় হাসপাতালের দ্বারস্থ হলেও অনেকেই প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়মিত অফিসে পাওয়া যায় না। এতে হাসপাতাল পরিচালনায় অনিয়ম দেখা দিচ্ছে এবং রোগীদের দুর্ভোগ বেড়ে চলেছে। জরুরি সেবা প্রয়োজন হলেও অনেক সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা কর্মকর্তা অনুপস্থিত থকেন।

এ বিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাক্তার রাজীব সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন,
“আপনার কথাগুলো অযৌক্তিক আমি তা বলবো না। আমাদের পর্যাপ্ত চিকিৎসক নাই। আমাদের ৫০ শয্যার হাসপাতালে ৩৪ জন ডাক্তারের প্রয়োজন থাকলেও বর্তমানে আমি সহ মাত্র ১১ জন ডাক্তার দিয়ে আমরা স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছি।”

তিনি ডাক্তার অনুপস্থিতির অভিযোগ প্রসঙ্গে বলেন, ডাক্তার থাকেন না এটা ঠিক নয়। তারা পালাক্রমে ডিউটি করেন।” কর্তব্যরত কর্মকর্তাকে না পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমাকে সব সময় অফিসে পাওয়ার কথা না, কারণ অনেক সময় সিভিল সার্জনের কাছে যেতে হয় অথবা মিটিংয়ে থাকতে হয়। যেমন আমি এখন চুকনগর থেকে আপনার সঙ্গে কথা বলছি, আমি এখন মিটিংয়ে রয়েছি।”

হাসপাতালের অবকাঠামো প্রসঙ্গে তিনি জানান, আমাদের অবকাঠামোগত সমস্যা রয়েছে। এটি ১৯৬৮ সালের পুরনো বিল্ডিং, যা বর্তমানে অনুপযোগী হয়ে পড়েছে। আমরা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বিষয়টি জানিয়েছি। তারা সরেজমিনে পরিদর্শনও করেছেন। তবে জানি না কেন কাজ হচ্ছে না। সাতক্ষীরা সিভিল সার্জন স্যারও বিষয়টি জানেন। আশা করছি আগামী অর্থবছরে নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হবে। এমন পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয় সচেতন নাগরিকরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আহ্বান—জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত চিকিৎসক নিয়োগ ও যন্ত্রপাতি সচল করার ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park