1. admin@weeklyprekkhapot.com : admin :
আগামী বুধবার থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আগামী বুধবার থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন শুরু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৪ বার পঠিত

ঢাকা, ২৬ মে ২০২৫ (দৈরাস):
আগামী ২৮ মে বুধবার থেকে ৩ জুন মঙ্গলবার পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হবে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন।’

ঢাকায় শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বুধবার পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হবে। এছাড়া মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মেলাঘর সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সোমবার (২৬ মে) জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা এবং পুষ্টি বিষয়ক কুইজের আয়োজন করা হবে। জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি উপজেলা ও জেলার কর্মসূচি মূল্যায়ন করে বিভাগের শ্রেষ্ঠ জেলা এবং উপজেলা নির্বাচন করা হবে।

জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বার্তা নির্ধারণ করা হয়েছে। এসব নির্ধারিত বার্তাসমূহ হলো- পুষ্টিমানে সমৃদ্ধ খাবার গ্রহণ করুন, খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিমান এবং নিরাপদতা বজায় রাখতে সচেষ্ট থাকুন, খাবারে চিনি ও লবণের মাত্রা সীমিত রাখুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করুন, শিশুদেরকে অতিপ্রক্রিয়াজাত পানীয় ও খাবার গ্রহণ থেকে বিরত রাখুন, শিশুর বৃদ্ধির বিকাশ এবং শারীরিক গঠনের জন্য প্রতিদিন একটি করে ডিম এবং নির্দিষ্ট পরিমাণ আমিষ জাতীয় খাবার দিন, পরিবারের প্রবীণ সদস্যদের পুষ্টিকর খাবার নিশ্চিত করুন, প্রতিদিন অন্তত একবেলা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park