1. admin@weeklyprekkhapot.com : admin :
ভোলার মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভোলার মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১ বার পঠিত
ভোলার মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প

ভোলা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
জেলার মনপুরা উপজেলায় আজ দিনব্যাপী বিনামূল্যে ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে দিনব্যাপী উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ মানসিক স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম চলে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিকস- এর উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেলের তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ স্বাস্থ্য সেবা দেন।

ঢাকা থেকে আগত চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডা. মো. তৈয়বুর রহমান, ডা. মো. আরিফুজ্জামান, ডা. শাহাদাত হোসাইন প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে মনপুরা হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পে মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীরদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park