1. admin@weeklyprekkhapot.com : admin :
'স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম' বিষয়ক কর্মশালা শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক কর্মশালা শুরু

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত
'স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম' বিষয়ক কর্মশালা শুরু

ঢাকা, ৩ ডিসেম্বর ২০২৪ (দৈরাস):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) তথ্য অধিদফতরের সভাকক্ষে কর্মশালার উদ্‌বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার সচিব বলেন, উচ্চ আদালতে সরকারি স্বার্থ-সংশ্লিষ্ট মামলা পরিচালনার ক্ষেত্রে ‘স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেম’ একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। এই সফটওয়্যারে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট দেওয়ার সুনির্দিষ্ট নির্দেশিকা রয়েছে।

তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাসমূহের বিচারাধীন সকল মামলার তথ্য স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে দ্রুত ইনপুট প্রদানের জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন। সচিব মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার বিচারাধীন মামলা পরিচালনার ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় স্মার্ট কেস ম্যানেজমেন্ট সিস্টেমে মামলা-সংক্রান্ত তথ্য ইনপুট করার প্রক্রিয়াসহ সফটওয়্যারের বিভিন্ন বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, ফারাহ শাম্মীসহ মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার ৩৪ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মশালার উদ্‌বোধন শেষে তথ্য ও সম্প্রচার সচিব তথ্য অধিদফতরের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park