1. admin@weeklyprekkhapot.com : admin :
জন-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জন-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত
জন-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : তথ্য ও সম্প্রচার সচিব ।। ফরহাদ হোসেন ।। ঢাকা, ১৯ নভেম্বর ২০২৪ (দৈরাস): জন-আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকার তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এসব কথা বলেন। কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রসঙ্গে সচিব বলেন, যথাসময়ে পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য অধিকার। যথাসময়ে পদোন্নতি না হলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা থাকে না। তাই, পদোন্নতির যোগ্যতা অর্জন-সাপেক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে। তিনি গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. আবদুল জলিল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ-সহ গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার সচিব বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ১৯ নভেম্বর ২০২৪ (দৈরাস):

জন-আকাঙ্ক্ষা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে। এই প্রত্যাশা পূরণে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে সৎ, দক্ষ ও ন্যায়পরায়ণ হতে হবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ঢাকার তথ্য ভবনে গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এসব কথা বলেন।

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি প্রসঙ্গে সচিব বলেন, যথাসময়ে পদোন্নতি পাওয়া সকল কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য অধিকার। যথাসময়ে পদোন্নতি না হলে কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্পৃহা থাকে না। তাই, পদোন্নতির যোগ্যতা অর্জন-সাপেক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত পদোন্নতি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি গণযোগাযোগ অধিদপ্তরের সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মো. আবদুল জলিল, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ-সহ গণযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার আগে তথ্য ও সম্প্রচার সচিব বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park