1. admin@weeklyprekkhapot.com : admin :
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে : আসাদুল হাবিব দুলু - জাতীয় দৈনিক নাগরিক
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে : আসাদুল হাবিব দুলু খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর দক্ষ, আধুনিক ও পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপনে দেশজুড়ে নানা কর্মসূচি; ১৪ জন পাচ্ছে জাতীয় যুব পুরস্কার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ‘ন্যাশনাল সায়েন্স কার্নিভাল-২০২৬’-এর উদ্বোধন সিরাজদীখানে শিশু হত্যা ও চিকিৎসাধীন বাবার মৃত্যুর ঘটনায় আটক-১ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্পেনের দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে ১০ জনের প্রাণহানি উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে : আসাদুল হাবিব দুলু

।। লালমনিরহাট প্রতিনিধি ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে : আসাদুল হাবিব দুলু। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুন (এমপি) বলেছেন, শুধু অবকাঠামোই নয়, শিক্ষার মান নিশ্চিতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। সরকারি বিদ্যালয়ে বিনা মূল্যে বই, উপবৃত্তি ও মিড-ডে মিলসহ অন্যান্য সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীরা কেন অন্য প্রতিষ্ঠানে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত নির্মাণ করে, তাই উন্নত, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্মত প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। আর তাই বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছে।

শুক্রবার (৩০শে অক্টোবর) বিকেলে লালমনিরহাটের বানিয়াটারীতে প্রায় আট কোটি টাকা ব্যয়ে সরকারি বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park