1. admin@weeklyprekkhapot.com : admin :
যত বাধা বিভক্তি আসুক নগরবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়ে তোলা হবে - জাতীয় দৈনিক নাগরিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যত বাধা বিভক্তি আসুক নগরবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়ে তোলা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা তাকাইচির আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা : প্রবাসী কল্যাণ মন্ত্রী পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ও হংকংয়ের সহযোগিতার সুযোগ নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩-বিজিবি বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি : সংস্কৃতি মন্ত্রী ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, ৪০ জনকে বিমানবন্দরে অভ্যর্থনা তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যত বাধা বিভক্তি আসুক নগরবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়ে তোলা হবে

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত
যত বাধা বিভক্তি আসুক নগরবাসীকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ক্লিন ও গ্রিন ঢাকা’ গড়ে তোলা হবে। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী ঢাকাকে একটি সুন্দর, পরিষ্কার ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে সাধারণ নগরবাসীদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) মিরপুরের ঐতিহ্যবাহী প্যারিস খাল পরিষ্কার অভিযানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

প্যারিস খাল পুনরুদ্ধার ও পরিষ্কার অভিযানকালে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের অ্যাম্বাসেডর(রাষ্ট্রদূত) জঁ-মার্ক সেরে-শার্লে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় প্রশাসক বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া আমাদের প্রধান দায়িত্ব। কিন্তু এই সেবাকে টেকসই করতে হলে নগরবাসীকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, আমরা খালগুলো পরিষ্কার করছি এবং দৃষ্টিনন্দন পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছি, সেগুলোকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদেরই।

তিনি আরও বলেন, জনগণের সদিচ্ছা ও সহযোগিতার কারণেই মিরপুর ১০ নম্বরের ২৫ বছরের পুরনো অবৈধ দখলে থাকা ফুটপাত মুক্ত করা সম্ভব হয়েছে এবং দুই মাস ধরে তা বহাল রয়েছে। একইভাবে প্যারিস খাল পরিষ্কার ও ওয়াকওয়ে নির্মাণ পরিকল্পনা বাস্তবায়নেও আমরা এলাকাবাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করি।
 
প্রশাসক জানান, টানা পরিচ্ছন্নতা অভিযান ‘ফুটস্টেপস’ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে প্যারিস খালে তিন দিনব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। 

প্রশাসক বলেন, সামনে ডেঙ্গু মৌসুম থাকায় মশার প্রজনন রোধে খাল পরিষ্কার রাখা জরুরি। ভবন বা বাসাবাড়ি থেকে সরাসরি খালে ময়লা ফেলার মানসিকতা ত্যাগ করতে হবে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, সরকারের আমলে সীমানা নির্ধারণে কিছু ত্রুটি-বিচ্যুতি ছিল। ডিএনসিসির প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের ৮৫ থেকে ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। দ্রুতই চূড়ান্ত সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত ও পুনর্বাসনের কাজ শেষ করা হবে।

ফরাসি রাষ্ট্রদূতের উপস্থিতিকে স্বাগত জানিয়ে তিনি জানান, প্যারিস খালের উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিশ্চিত করতে ফ্রান্স সরকারের সাথে প্রয়োজনীয় সহায়তার বিষয় নিয়ে আলোচনা চলছে। 

প্রশাসক ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ রূপকল্প বাস্তবায়নে ডিএনসিসি সর্বাত্মক কাজ করে যাচ্ছে এবং যেকোনো চক্রান্ত ও বাধা মোকাবিলা করেই নগরবাসীর জন্য একটি দৃষ্টিনন্দন ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে।

খাল পরিস্কার কর্মসূচিতে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইফতেখার হোসেনসহ স্বেচ্ছাসেবক সংগঠন ‘ফুটস্টেপস’ এর প্রতিনিধিগণ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park