1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারতে পাচারের আগেই মূর্তিসহ আটক-২ - জাতীয় দৈনিক নাগরিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের শক্তি : সংস্কৃতি মন্ত্রী ওমরাহযাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, ৪০ জনকে বিমানবন্দরে অভ্যর্থনা তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ভারতে পাচারের আগেই মূর্তিসহ আটক-২ কীটনাশক আমদানি ও ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : কৃষিমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য : সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী মানিকগঞ্জে তিনটি সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রী কায়কোবাদের তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

ভারতে পাচারের আগেই মূর্তিসহ আটক-২

।। রোকনুজ্জামান রুবেল ।।
  • আপডেট সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত
ভারতে পাচারের আগেই মূর্তিসহ আটক-২। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবির অধিনায়কের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির পাশাপাশি পুলিশ ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন উপস্থিত ছিলেন।

অভিযানে উদ্ধার হওয়া তিনটি কষ্টিপাথরের মূর্তির মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। মূর্তিগুলোর আনুমানিক বাজারমূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের পুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায় (৩৪)।

উদ্ধার হওয়া মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো পরবর্তী সময়ে সংরক্ষণের জন্য পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park