1. admin@weeklyprekkhapot.com : admin :
পির শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক প্রকাশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পির শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোক প্রকাশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৯ জুলাই ২০২৫ (দৈরাস):

ঢাকার অন্যতম প্রাচীন সুফি মারকাজ মশুরিখোলা‌ দরবারের পির শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের ইন্তেকালে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপদেষ্টা বলেন, পির শাহ মুহাম্মদ আহসানুজ্জামান ঢাকাসহ সারাদেশে ১৫টি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। দেশের প্রাকৃতিক দুর্যোগ— বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিধসের মতো ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দরবারের পক্ষ থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তিনি হিজরি সন উদ্‌যাপনের জাতীয় সংগঠন ‘জাতীয় হিজরি নববর্ষ উদ্‌যাপন পরিষদ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন শাহ আহসানুল্লাহ ওয়াকফ এস্টেটের ৮ম মোত‌ওয়াল্লি। সমাজসেবার পাশাপাশি দরবার ও সিলসিলাকে এগিয়ে নিতে তাঁর সংগ্রামী প্রচেষ্টা আমৃত্যু অব্যাহত ছিল।< শোকবার্তায় উপদেষ্টা আরও বলেন, পির শাহ মুহাম্মদ আহসানুজ্জামানের কর্মমুখর জীবন সকলের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দরবার ও সিলসিলার প্রতি নিজেকে উৎসর্গ করে বাংলাদেশের সুফি সমাজে তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। উপদেষ্টা দোয়া করে বলেন, তাঁর উত্তরসূরিগণ যেন দরবার ও সিলসিলাকে তাঁর দেখানো পথে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সমাজসেবায় সকলে যেন তাঁর জীবন থেকে অনুপ্রাণিত হতে পারেন। উল্লেখ্য, পির মাওলানা শাহ মুহাম্মদ আহসানুজ্জামান মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মশুরিখোলা দরবারের প্রতিষ্ঠাতা শাহ মুহাম্মদ আহাসনুল্লাহর নাতি শাহ মুহাম্মদ আহসানুজ্জামান ১৯৫২ সালের ২৮শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই আলিয়া থেকে আনুষ্ঠানিক পড়াশোনা সমাপ্ত করে ১৯৭২ সালে দরবারের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর দরবারকে যুগোপযোগী করে গড়ে তোলার মাধ্যমে আরো জনসম্পৃক্ত করার জন্য তিনি বহুবিধ উদ্যোগ গ্রহণ করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park