1. admin@weeklyprekkhapot.com : admin :
খসড়া জাতীয় ‘যুবনীতি ২০২৬'-এর ওপর জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

খসড়া জাতীয় ‘যুবনীতি ২০২৬’-এর ওপর জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

।। ফরহাদ হোসেন ।।
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পঠিত
খসড়া জাতীয় ‘যুবনীতি ২০২৬'-এর ওপর জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

দেশের পরিবর্তনশীল প্রযুক্তিগত ও আর্থসামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে যুব উন্নয়ন কাঠামোকে আধুনিকীকরণের লক্ষ্যে ‘খসড়া জাতীয় ‘যুবনীতি ২০২৬’-এর ওপর একটি জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএনএফপিএ বাংলাদেশ ও ভিএসও বাংলাদেশের সহায়তায় এ কর্মশালার আয়োজন করা হয়।

জাতীয় যুবনীতি ২০১৭-কে হালনাগাদ করে প্রণীত এই খসড়া নীতির প্রাসঙ্গিকতা, বাস্তবায়নযোগ্যতা ও রূপরেখা আরও শক্তিশালী করতেই এ যাচাইকরণ সভার আয়োজন। এতে সরকারি প্রতিষ্ঠান, যুব প্রতিনিধি ও প্ল্যাটফর্ম, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের সংস্থা, নাগরিক সমাজ, শিক্ষাবিদ, বেসরকারি খাত এবং নীতিবিশেষজ্ঞসহ প্রায় ১১০ জন প্রতিনিধি অংশ নেন। নীতিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের পূর্বে তরুণদের মূল আকাঙ্ক্ষা ও দেশের বৈচিত্র্যময় বাস্তবতা এতে যথাযথভাবে প্রতিফলিত হয়েছে কি না, তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, সংশোধিত যুবনীতিতে দেশের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত ও আর্থসামাজিক বাস্তবতার প্রতিফলন থাকা আবশ্যক। বর্তমান ও ভবিষ্যতের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন ও সামাজিক অংশগ্রহণের জন্য তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি এবং ভবিষ্যৎমুখী সক্ষমে দক্ষ করে তোলা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।

অনুষ্ঠানের সভাপতি ও যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন তাঁর বক্তব্যে তৃণমূলভিত্তিক যুব উন্নয়ন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এই সংশোধিত নীতি জাতীয় পর্যায়ের অগ্রাধিকারের সঙ্গে স্থানীয় পর্যায়ের তরুণদের বাস্তবতার কার্যকর সংযোগ ঘটাবে। চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও আধুনিক দক্ষতার মাধ্যমে তরুণদের পরিবর্তনশীল শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুববিষয়ক তথ্য ও সেবা সহজলভ্য করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কর্মশালায় বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং জাতীয় যুবনীতি ২০১৭ সংশোধনবিষয়ক পরামর্শক ড. আবুল হোসেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব অনুবিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ভিএসও-এর হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি ইজেকিয়েল এসিপিসু , ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস, ইউএনএফপিএ বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রতিনিধি মাসাকি ওয়াতাবে বক্তব্য প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park