1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ঢাকা, ২৮ মার্চ ২০২৫ (দৈরাস):
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯ টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে।

শুক্রবার (২৮ মার্চ) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের জামাতের সময়সূচিতে পরিবর্তন হলে তা ব্যাপকভাবে ইলেকট্রনিক গণমাধ্যমে সম্প্রচার করা হবে। পাশাপাশি ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলাগুলোর ঈদের প্রধান জামাতের সময়সূচি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে বেসরকারি প্রচারমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেয়া হয়েছে।

আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার জন্য ঢাকার বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এসএসএফ, ডিএমপি কমিশনার, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। কমিটি প্রধান জামাতের নির্ধারিত সময়ের আগে যে কোনো সময়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাত স্থানান্তরের ব্যবস্থা নেবেন।

ঢাকা শহরের প্রখ্যাত মসজিদগুলোতে ঈদের জামাত এবং বৃহত্তর জেলাসমূহের প্রধান জামাতের সময়সূচি সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশন বা জেলা প্রশাসন ঈদের দিনের আগেই বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ সকল বেসরকারি চ্যানেলগুলোকে অবহিত করবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও তথ্য অধিদপ্তর প্রচারের ব্যবস্থা নেবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park