মুন্সিগঞ্জ, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের সিরাজদি খানের মালখানগর হাই স্কুল এন্ড খেলার মাঠে শ্রী শ্রী সরস্বতী পুজার দশমী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেল থেকে এ মেলা শুরু হয়ে রাত এগারোটার দিকে শেষ হয়।
দুপুর থেকেই হিন্দু, মুসলমানহ নানা ধর্মের নানা বয়সী লোকজন মেলার আনন্দ উপভোগ করতে আসে। বাবু সংগ্রাম দাসের সভাপতিত্বে সার্বিক নিরাপত্তায় মালখানগর ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করে। মেলায় বিভিন্ন উপজেলা থেকে ১৬ টি সরস্বতী প্রতিমা বিভিন্ন সংগঠন নিয়ে আসে প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে ষোলটি সরস্বতী প্রতিমা থেকে বিচারক মন্ডলী তিনটি সরস্বতী প্রতিমা নির্ধারণ করেন প্রথম, দ্বিতীয়, এবং তৃতীয় হিসেবে।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সিরাজদিখান উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আশরাফুজ্জামান সোহেল, ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখনানগর তাদের সংঘটন থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। তাদের সামাজিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে অত্র সংগঠনের উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান।
পুরস্কার বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, মালখানগর ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম, বাবু শান্তিধর, অনিল দে, নাদিম মাতবর, যুবদল নেতা আইয়ুব মোল্লা, বিপ্লব মাতবর, হোসেন দেওয়ান দলু, শাহীন সহ অনেক।