1. admin@weeklyprekkhapot.com : admin :
আলাস্কার ভোটারদের কাছে নির্বাচন ঘিরে কারসাজির অভিযোগ গুরুত্ব পাচ্ছে না - জাতীয় দৈনিক নাগরিক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আলাস্কার ভোটারদের কাছে নির্বাচন ঘিরে কারসাজির অভিযোগ গুরুত্ব পাচ্ছে না খেলোয়াড়দের উন্নয়ন ও কল্যাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার : আমিনুল হক নাগরিক সুবিধা নিশ্চিত করাই সিটি কর্পোরেশনের মূল লক্ষ্য : ডিএনসিসি প্রশাসক নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক : গণপূর্ত মন্ত্রী ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আলাস্কার ভোটারদের কাছে নির্বাচন ঘিরে কারসাজির অভিযোগ গুরুত্ব পাচ্ছে না

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে সোমবার সকালে আলাস্কার বৃহত্তম শহর অ্যাঙ্কোরেজে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। নির্বাচন ঘিরে বিতর্ক ও কেলেঙ্কারির অভিযোগ থাকলেও ভোটারদের বেশির ভাগের মধ্যে তা নিয়ে তেমন উদ্বেগ দেখা যায়নি।

সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় বর্তমান সিনেটর ড্যান সুলিভানের ভোট কমাতে একই নামের আরেক ব্যক্তিকে প্রার্থী করার অভিযোগ উঠেছে।

ওয়াশিংটনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই প্রতিদ্বন্দ্বিতা।

অ্যাঙ্কোরেজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রকাশিত খবরে বলা হয়, অ্যাঙ্কোরেজে তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকলেও ভোট দিতে আসা খুব কম মানুষকেই এ অভিযোগ নিয়ে উদ্বিগ্ন থাকতে দেখা গেছে।

হাজার হাজার মাইল দূরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহলে তা ব্যাপক আলোড়ন তুললেও আলাস্কার ভোটারদের মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি।
রাজ্যটির ভোটার ডেল ব্রাউন সংক্ষেপে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘কে পরোয়া করে?’

২৫ বছর বয়সী এই কাঠমিস্ত্রি অন্য নামের প্রার্থী দাঁড় করানোর কৌশলকে ‘অনৈতিক’ বলে মনে করেন। তবে তার মতে, ‘এটি বেআইনি নয়।’

তিনি বলেন, ২০২০ সালে ফ্লোরিডার সিনেট নির্বাচনেও রিপাবলিকানরা একই কৌশলে নামসর্বস্ব প্রার্থী দাঁড় করিয়েছিল।

স্বতন্ত্র ভোটার ব্রাউন এএফপিকে বলেন, ‘আমেরিকার রাজনীতি এখন পুরোপুরি মিথ্যার এক প্রহসনে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, নৈতিকতা বলতে যা বোঝায়, তা অনেক আগেই হারিয়ে গেছে।’

তবে এ বিতর্ক তার ভোট দেওয়ার সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি। তিনি ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে মূল্যস্ফীতি বিরক্তকর বলেও জানান তিনি।

গুরুত্বপূর্ণ এ আসনে হেরে গেলে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে ট্রাম্পের দল। এ কারণে আলাস্কায় নির্বাচন নিয়ে উত্তেজনা তীব্র। অ্যাঙ্কোরেজে প্রতিবেশীদের বাড়ির বেড়ার দুই পাশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারপত্র ও সাইনবোর্ড দেখা যাচ্ছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পেলটোলার নির্বাচনী প্রচারশিবিরই একই নামের আরেক প্রার্থী দাঁড় করানোর পরিকল্পনায় সহায়তা করেছে। তবে এ বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন পেলটোলা।

প্রতিবেদন প্রকাশের পর ট্রাম্প আগেভাগেই নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার উদ্যোগ নেন।

রোববার এক ফেডারেল বিচারক তার আবেদন খারিজ করে দেন। তবে ট্রাম্প প্রশাসনের চাপ অব্যাহত রয়েছে।

এরই মধ্যে ফেডারেল কর্তৃপক্ষ এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে। তবে তদন্তের আইনি ভিত্তি কী, সে বিষয়ে তারা কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য দেখা যায় এমন একটি বিপণিবিতানের ভোটকেন্দ্রে আসেন রে হার্ট। তিনি স্বীকার করেন, ব্যালটে একই নামের দুজন ড্যান সুলিভান থাকায় ভোটারদের মধ্যে ‘বিভ্রান্তি তৈরি হতে পারে’।

তবে রিপাবলিকান দলের এই ভোটার মনে করেন, প্রতারণার এ কৌশলে খুব কম মানুষই বিভ্রান্ত হয়েছেন।

৩৭ বছর বয়সী অপরাধ তদন্তকারী হার্ট বলেন, ‘আমি ভোটারদের সারিতে দাঁড়িয়ে থাকা লোকজনকে বলতে শুনেছি, সঠিক ড্যান সুলিভানকে ভোট দিতে ভুলবেন না।’

আলাস্কায় এএফপি’র সঙ্গে কথা বলা অনেক ভোটার জানান, বিতর্কিত নির্বাচন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে তারা প্রচারপত্র, বিজ্ঞাপন ও নানা ধরনের ডাকযোগে পাঠানো বার্তা পেয়েছেন।

তবে ব্যালটে দুই সুলিভানকে সহজেই আলাদা করা যায়।
সিনেটর ড্যান সুলিভানের নামের পাশে ‘নিবন্ধিত রিপাবলিকান’ ও ‘বর্তমান সিনেটর’ পরিচয় উল্লেখ রয়েছে।

অন্যদিকে ড্যানিয়েল জে. সুলিভান জুনিয়রের নামের পাশে কোনো রাজনৈতিক পরিচয় নেই। ট্রাম্প তাকে ‘ভুয়া’ সুলিভান বলে অভিহিত করেছেন।

বিষয়টি নিয়ে ভোটারদের প্রশ্নের উত্তর দিতে ভোটকর্মীরাও আগাম প্রস্তুতি নিয়েছেন।

তবে নাম প্রকাশ না করার শর্তে একটি ভোটকেন্দ্রের স্বেচ্ছাসেবক বলেন, ‘মনে হচ্ছে, বিষয়টি ভোটারদের কাছে বেশ স্পষ্ট।’

বিমান সংস্থার পাইলট লুক ক্লেমেন্টও মনে করেন, ব্যালটে কে আসল প্রার্থী, তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।

তবে ৪৭ বছর বয়সী ক্লেমেন্টের আক্ষেপ, এবারের নির্বাচনী প্রচার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার পরিবর্তে কাদা ছোড়াছুড়িতে পরিণত হয়েছে।

ট্রাম্পের ইরান যুদ্ধের কারণে মূল্যস্ফীতি অব্যাহত থাকায় বিশেষভাবে উদ্বিগ্ন তিনি।

ক্লেমেন্ট বলেন, অন্য মার্কিন নাগরিকদের তুলনায় আলাস্কার মানুষ মূল্যস্ফীতির চাপ বেশি অনুভব করছেন। কারণ, রাজ্যটির ভৌগোলিক অবস্থানের কারণে ‘সবকিছু বাইরে থেকে আনতে হয় এবং সবকিছুই জ্বালানির দামের ওপর নির্ভরশীল।’

ভোটারদের সারিতে দাঁড়িয়ে থাকা অন্যদের আলোচনায় উঠে আসে অতিরিক্ত মাছ ধরার কারণে স্যামন মাছের সংখ্যা কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও রাজ্যের বিপুল তেলসম্পদ কতটা কাজে লাগানো উচিত— এমন সব বিষয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park