1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএনসিসি'র উদ্যোগে ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএনসিসি’র উদ্যোগে ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৬ (দৈরাস):
শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (DNCC) উদ্যোগে ঢাকায় প্রথমবারের মত অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা “ডিএনসিসি স্পোগোমি গেম ২০২৬”।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর উত্তরখানে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে ওয়ান ব্যাগ ট্রাশ এর সহোযোগিতায় ময়লা কুড়ানোর এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

প্রতিযোগিতার সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এজাজ বলেন, ঢাকার ধারণক্ষমতার তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি মানুষ বসবাস করছে। ফলে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হচ্ছে। এই বর্জ্য ব্যবস্থাপনায় কমিউনিটি এনগেজমেন্ট বাড়াতে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই স্পোগোমি গেমসের আয়োজন করা হয়েছে।

এসময় তিনি আরও বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ওয়েস্ট সেগ্রিগেশন বা বর্জ্য পৃথক করা শিখবে। ছোটবেলে থেকেই যদি তাদের মধ্যে এই অভ্যাস গড়ে ওঠে, তাহলে তাদের হাত ধরেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ভবিষ্যৎ ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

ময়লা কুড়ানোর এই প্রতিযোগিতায় ৩৪টি দলের মোট ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বর্জ্যকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়— বার্নেবল, নন-বার্নেবল, প্লাস্টিক বোতল এবং সিগারেট ওয়েস্ট। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা পয়েন্ট নির্ধারণ করা হয় এবং সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকে বিজয়ী ঘোষণা করা হয়।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ময়লা সংগ্রহের জন্য ৩০ মিনিট এবং বর্জ্য পৃথকীকরণের জন্য ২০ মিনিট সময় পান।

প্রতিযোগিতায় অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আমাদের চারপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য এটি খুবই ভালো উদ্যোগ। এমন একটি কার্যক্রমে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে রেফারির দায়িত্ব পালন করছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী মুন্তাসির মামুন। তিনি বলেন, আমরা অনেক সময় যত্রতত্র ময়লা ফেলি, যা ঠিক নয়। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সবাই অভ্যস্ত হলে বাংলাদেশ আরও সুন্দর হয়ে উঠবে।

প্রতিযোগিতায় ৩০ মিনিটে সর্বমোট ২২ কেজি বর্জ্য সংগ্রহ করে প্রথম স্থান অর্জন করে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের দল ‘৬বি২’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান সহ ডিএনসিসির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park