1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে যীশু খ্রিস্টের জন্মদিন; খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শেখ আব্দুল্লাহ’র শুভেচ্ছা বিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে যীশু খ্রিস্টের জন্মদিন; খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শেখ আব্দুল্লাহ’র শুভেচ্ছা বিনিময়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৪ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):

মুন্সিগঞ্জের সিরাজদিখানে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুরে অবস্থিত খ্রিস্টান সম্প্রদায়ের গির্জায় মুন্সিগঞ্জ এক আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় তার সংগে উপস্থিত ছিলেন গির্জার ফাদার লিংকন মিসায়েল কস্তা, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাছিম খান, সাংগঠনিক সম্পাদক শোয়েব আহমেদ সুজন, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম’সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে শেখ মো.আব্দুল্লাহ বলেন কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান বড় বিষয় নয়, আমাদের চামড়া এক, রক্তের রং এক। আমরা সবাই মিলে মিশে আছি, মিলে মিশে থাকবো।

তিনি আরও বলেন আমি যদি এমপি হতে পারি, গির্জার সামনে খেলার জন্য যে মাঠ আছে তা ভরাট করে দেব, যদি তাদের স্কুল প্রয়োজন হয় করে দিব।

উল্লেখ্য, ইতিহাস থেকে জানা যায় ৩৩৬ খ্রিস্টাব্দে রোম সাম্রাজ্য (বর্তমান ইতালি) তে প্রথম যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করা হয়। এরপর থেকেই ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে পালন হয়ে আসছে এই দিনটি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park