1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৭ বার পঠিত

।। ফরহাদ হোসেন ৷।
ঢাকা, ১০ এপ্রিল ২০২৫ (দৈরাস):

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা প্রধান অতিথি হিসেবে গতকাল রাজধানীর মিরপুর ১৩ নম্বর শাক্যমুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু ৩ দিনের এই মেলার উদ্বোধন করেন। 

বিজু উৎসব সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, রাজধানীতে এবারই নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমি শুধু একটা জিনিসে বিশ্বাস করি সেটা হলো পার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট।

তিনি বলেন, আমাদের যে তিন চারটা প্রতিষ্ঠান আছে পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ এবং ডেভলপমেন্ট বোর্ড-এদেরকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট থেকে বের করে কিভাবে লাইভলিহুড কনসেপ্টে নিয়ে আসা যায় সেটা নিয়ে আমি সিরিয়াসলি কাজ করতে চাই। আমরা যে পরিমাণ টাকা গভর্নমেন্ট থেকে পাই তার কিছু অংশ কি লাইভলিহুড ডেভেলপমেন্টে ইনভেস্ট করেছি, খুব সম্ভবত করি নাই। সরকার কি নিষেধ করেছিলো লাইভলিহুড ডেভেলপমেন্টের জন্য খরচ না করতে? করে নাই। আমাদের ইনভেস্টমেন্টটা লাইভলিহুড ডেভেলপমেন্টের দিকে হওয়া দরকার।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, আমাদের লাইভলিহুড ডেভেলপমেন্টের পাশাপাশি কোয়ালিটি এডুকেশন প্রয়োজন আছে। আমরা অর্থনৈতিকভাবে পার্বত্য চট্টগ্রামকে ডাইনামিক করতে চাই।

তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিকী এবারের বিজু অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে।

৩ পার্বত্য জেলা থেকে তিন দিনের এই উৎসবে ৪৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করে এবং ৩০টি স্টল পাহাড়ি আমেজে সজ্জিত করে। মেলায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা, পার্বত্য হস্তশিল্প, খাবারসহ বিভিন্ন সরঞ্জাম বিক্রয় ও প্রদর্শনী চলছে। মূলত পার্বত্য অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক অনন্য উদ্যোগ বলে জানিয়েছেন এর আয়োজকরা।

বিঝু, বৈষু, সাংগ্রাই, চাংক্রান, বিষু মেলা উদযাপন কমিটির আহ্বায়ক শুভাশীষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাক্যমুনি বৌদ্ধ বিহারের সভাপতি, অধ্যক্ষ ভিক্ষু (ভান্তে) প্রজ্ঞানন্দ মহাথের, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান, লে. কর্নেল পরিমল বিকাশ চাকমা ও স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব সুবিমল চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তনয়া দেওয়ান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park