1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএসসিসির আওতাধীন এলাকার সকল মন্দির-পূজামন্ডপে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএসসিসির আওতাধীন এলাকার সকল মন্দির-পূজামন্ডপে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পঠিত
ডিএসসিসির আওতাধীন এলাকার সকল মন্দির-পূজামন্ডপে বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালিত

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৪ (প্রেক্ষাপট):
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অবস্থিত/ স্থাপিত সকল মন্দির-পূজামন্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

কার্যক্রমের অংশ হিসেবে ডিএসসিসির আওতাধীন এলাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালি মন্দির, শিববাড়ি মন্দির, কালিবাড়ি মন্দির, শাহজাহানপুর রেলওয়ে কলোনী মন্ডপ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শীববাড়ি মন্দির, দুর্গা মন্দির, জগন্নাথ মন্দির, শাঁখারীবাজার পূজামন্ডপ, লক্ষ্মী নারায়ণ মন্দির, ফরাশগঞ্জ রোড় পূজামন্ডপ, শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ মন্দির, গলগথা উপাসনালয়, শঙ্কর সাধুর আশ্রম, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, ডগাইর বটতলা মন্দির, পূর্ব বক্সনগর ঋষিপাড়া কালী মন্দির, ধার্মীক পাড়া পূজামন্ডপ, কাজলা পূজামন্ডপ, শ্রী শ্রী বঙ্ক বিহারী রাধারানী মন্দির-মন্ডপসহ সংলগ্ন এলাকায় বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষ্যে মন্দির ও মন্ডপ এবং সংলগ্ন এলাকায় এই বিশেষ মশক নিয়ন্ত্রণ কার্যক্রম গত ৭ অক্টোবর হতে শুরু নবমীর দিন পর্যন্ত অব্যাহত থাকবে।

এছাড়াও করপোরেশনের আওতাধীন এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এদিকে গত ৮ অক্টোবর ২০২৪ তারিখে সারা বাংলাদেশে মোট সনাক্তকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮১ জন। তন্মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় রোগীর সংখ্যা ১৮০ জন দেখানো হয়। কিন্তু তালিকা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসির আওতাভুক্ত এলাকার ৬২ জন রোগী পাওয়া যায়।

অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park