1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

॥ ফরহাদ হোসেন ॥
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার পঠিত
প্রবারণা পূর্ণিমা আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ০৯ অক্টোবর ২০২৪ (প্রেক্ষাপট):
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব প্রবারণা পূর্ণিমা এবার আনন্দঘন পরিবেশে উদযাপন করবেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

স্বরাষ্ট্র উপদেষ্টা এসময় অভয় দিয়ে বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

উপদেষ্টার সঙ্গে বুধবার (০৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিকক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের যে ধরনের সহযোগিতা লাগবে, আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

পাহাড়ে নিরাপত্তার বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, সেখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই।

উপদেষ্টা বলেন, যারা পাহাড়ে শান্তি ও নিরাপত্তা ভঙ্গের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আপনারা দেখেছেন কারা সেখানে নিরাপত্তা ভঙ্গ করার চেষ্টা করে।

উপদেষ্টা বলেন, আপনাদের মিডিয়ায় ভালোভাবে প্রচারিত হয়েছে, কিভাবে এই শঙ্কাগুলো হয়েছে এবং কিভাবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের লোকজন সেগুলো মোকাবিলা করেছে।

তিনি বলেন, কিছু সংখ্যক দুষ্কৃতকারীর সবসময় চেষ্টা থাকে যাতে পরিস্থিতি খারাপের দিকে যায়। অন্তর্বর্তী সরকার সেটা হতে দিবেনা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

দুর্গাপূজার বিষয়ে উপদেষ্টা বলেন, পূজা খুব ভালোভাবে হবে। কোথাও কোনো শঙ্কা নেই, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আমি গতকাল গাজীপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেছি। সেখানকার পরিস্থিতি ভালো। সবমিলিয়ে দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park