1. admin@weeklyprekkhapot.com : admin :
জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জুলাই যোদ্ধাদের জন্য চলচ্চিত্র নির্মাণ কোর্স উদ্বোধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬ (প্রেক্ষাপট):
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, জুলাই যোদ্ধাদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে, তাঁদের রক্তের উপর দাঁড়িয়ে একটা নতুন দেশ বিনির্মাণের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম এবং ঐক্যবদ্ধ আছি।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অডিটোরিয়ামে আহত জুলাই যোদ্ধাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিতব্য ১০টি কোর্সের প্রথম পর্যায়ের ৫টি কোর্সের উদ্বোধনকালে সচিব এসব কথা বলেন। প্রথম পর্যায়ে রয়েছে বেসিক ফিল্ম, চিত্রনাট্য লিখন, চলচ্চিত্র সম্পাদনা, সেট ডিজাইন এবং প্রামাণ্যচিত্র নির্মাণ বিষয়ক পাঁচটি কোর্স।

সচিব বলেন, যাদের অঙ্গহানি হয়েছে, যারা চোখ হারিয়েছেন, যারা এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন তাদের জন্য আমাদের অকুণ্ঠ সমবেদনা। আজকে যেসব জুলাই যোদ্ধারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে পেয়ে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। তিনি অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের কোর্সের বিভিন্ন বিষয় আত্মস্থ করে এবং এর নান্দনিক দিকগুলো অনুধাবন করে নিজেদের সমৃদ্ধ করার ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

সচিব বলেন, আজকে প্রশিক্ষণ কোর্সটি শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। তিনি এই কোর্সের পরিকল্পনাকারী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলমকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বিভিন্ন আর্থিক, প্রশাসনিক জটিলতা সমাধান করে কোর্সটি আয়োজনের সদিচ্ছার জন্য তিনি বিসিটিআই-এর প্রধান নির্বাহীসহ অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। আন্তরিক সহযোগিতার জন্য তিনি জুলাই ফাউন্ডেশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কামাল আকবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক রফিকুল আনোয়ার রাসেল, লাবিব নাজমুছ ছাকিব। অনুষ্ঠানে বিসিটিআই-এর উপপরিচালক মোঃ মোকছেদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দুই পর্যায়ে অনুষ্ঠিতব্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্সগুলোর মধ্যে প্রথম পর্যায়ে পাঁচটি কোর্সে ৮০জন জুলাই যোদ্ধাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এসময় সচিব মাহবুবা ফারজানা বিসিটিআই-এর নতুন সাউন্ড রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park