1. admin@weeklyprekkhapot.com : admin :
জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেওয়ার জন্য তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেওয়ার জন্য তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯০ বার পঠিত
জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেওয়ার জন্য তৎপর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:
জিআই পণ্যের স্বীকৃতির সনদ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১১ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য হিসেবে বাংলাদেশ যে জার্নাল প্রকাশ করেছে সেটি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। পরে তিনি জিআই পণ্যের স্বীকৃতি নিতে সবাইকে তৎপর হতে বলেন।
জিআই পণ্য নিয়ে সবাইকে তৎপর হতে বলেছেন প্রধানমন্ত্রী। দেশে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেতে পারে, সম্ভাব্য এমন সব পণ্য নিয়ে গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান মাহবুব হোসেন।
ভারত সরকারের টাঙ্গাইল শাড়িকে জিআই নির্দেশক পণ্য হিসেবে সনদ দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, ‘এ রকম কনফ্লিকটেড কিছু যদি থাকে, সে জন্য একটা আন্তর্জাতিক সংস্থা আছে। এরকম কিছু থাকলে আমরা সেখানে যেন সেগুলো উপস্থাপন করি, সেই নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এর আগে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ পণ্যের জিআই সনদ হস্তান্তর করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এসময় শিল্প মন্ত্রণালয়ের নকশা ও ট্রেডমার্ক বিভাগের টাঙ্গাইল শাড়ি, নরসিংদীর অমৃত সাগর কলা ও গোপালগঞ্জের রসগোল্লার জিআই সার্টিফিকেট এবং টাঙ্গাইলের শাড়ি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park