1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটের ভাদসায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া  - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটের ভাদসায় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া 

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ০৯ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

জয়পুরহাট সদর উপজেলায় ভাদসা ইউনিয়নে ভাদসা (জলিল পাড়া) জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (০৯ জানুয়ারি) ভাদসা গ্রামবাসী ও ভাদসা ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।

দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জয়পুরহাট ১ (জয়পুরহাট সদর- পাঁচবিবি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট হেনা কবির, ভাদসা ইউনিয়ন বিএনপি সভাপতি সাজেন্ট ফরিদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক, ইঞ্জিনিয়ার এমদাদুল হক, জেলা ও উপজেলা এবং ভাদসা ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দ ও ভাদসা গ্রামবাসীরা।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের জন্য তার অবদান এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা রুহুল আমিন ইসলাম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park