1. admin@weeklyprekkhapot.com : admin :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক বাস দূর্ঘটনায় নিহত-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক বাস দূর্ঘটনায় নিহত-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৩১ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ০৯ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

ঢাকা -মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ট্রাকের পেছনে ধাক্কা দিলে তারেক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত তারেক বাসটি সুপারভাইজার তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

এ ঘটনায় অন্তত আরও ৭ জন বাস যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (০৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে সিরাজদীখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে নিমতলা মডার্ন গ্রীন সিটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বাসা পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-৫০৭৬ যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা যশোর ট ১১-৬২৩৯ ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটি এম মাহমুদুল হক জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের নাম তারেক, তার বাড়ী চুয়াডাঙ্গায়। ৬/৭ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park