1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগরে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানকে অনুদান দিলেন ইউএনও - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কমলনগরে আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানকে অনুদান দিলেন ইউএনও

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৮ বার পঠিত
কমলনগর হাজির হাট বাজারে আগুনে পুড়ে ছাই ৪টি দোকান

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে পুড়ে যাওয়া ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অনুদান দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস। রবিবার (১১ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) বিকেলে হাজিরহাট বাজারের ক্ষতিগ্রস্ত দোকানগুলো দেখতে এসে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা করে অনুদান দেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন- সরকারের পক্ষ থেকে সাময়িক কিছু অনুদান দিয়ে ব্যবসায়িদের পাশে দাড়িয়েছি। আমি মনে করি ব্যবসায়িদের জন্য সামান্য এ অনুদান পরবর্তীতে ঘুরে দাড়ানোর অনুপ্রেরণা মাত্র।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে উপজেলার হাজিরহাট বাজারের চার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো, হোসেন স্টোর, সফিক স্টোর, শিমুল স্টুডিও ও কামাল দধি বিতান। ওই সময় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান ব্যবসায়িরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park