1. admin@weeklyprekkhapot.com : admin :
মহান বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি পুরুষ দল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মহান বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি পুরুষ দল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত টার্গেটবল প্রতিযোগিতা ২০২৫- এ বিজিবি পুরুষ দল বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে ১৮–০৯ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ পুরুষ টার্গেটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ টার্গেটবল দল।

অন্যদিকে মহিলা বিভাগে বিজিবি মহিলা টার্গেটবল দল ০৯–১১ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ মহিলা দলের কাছে হেরে রানার আপ হয়।

গত ২৬–২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইল ফিরোজ স্মৃতি সংসদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার সমাপনী দিনে বিজিবি ময়মনসিংহ সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বিজয় দিবসের চেতনাকে ধারণ করে ক্রীড়া চর্চার মাধ্যমে শারীরিক সক্ষমতা ও দলগত ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।

প্রধান অতিথি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাদারিত্ব বিকাশে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে- যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park