1. admin@weeklyprekkhapot.com : admin :
তুরস্কে আইএস সন্দেহে আটক-১১৫ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

তুরস্কে আইএস সন্দেহে আটক-১১৫

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

ঢাকা, ২৫ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
তুরস্কে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর প্রায় ১১৫ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন ইস্তাম্বুলের প্রধান কৌঁসুলি।

এরা হামলা চালানোর পরিকল্পনা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইস্তাম্বুল প্রধান কৌঁসুলির কার্যালয় জানায়, বড়দিন ও নববর্ষ উদযাপনের সময় আইএস সন্ত্রাসী সংগঠন হামলার পরিকল্পনা করছে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩৭ জনকে আটক করার নির্দেশ দেওয়া হয়।

কার্যালয় থেকে আরও জানানো হয়, এই আটককৃতদের মধ্যে ১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

তুরস্কের সঙ্গে সিরিয়ার ৯০০ কিলোমিটার (৫৫৯ মাইল) দীর্ঘ সীমান্ত রয়েছে, যেখানে এখনো জিহাদি গোষ্ঠীগুলো সক্রিয়।

গত ডিসেম্বরের মাঝামাঝি সেখানে সংঘটিত এক হামলার জন্য আইএসকে অভিযুক্ত করা হয়।

ওই হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park