1. admin@weeklyprekkhapot.com : admin :
চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চেক প্রধানমন্ত্রী বাবিসকে ট্রাম্পের অভিনন্দন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায়, আন্দ্রেজ বাবিসকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বার্তায় ট্রাম্প বলেন, সহকর্মী এবং এই ধনকুবের নেতার কাছ থেকে ‘অসাধারণ সাফল্য’ কামনা করছি। এর মধ্যে যুদ্ধবিমান সংক্রান্ত একটি সম্ভাব্য চুক্তিও রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন বিরোধী দু’টি ডানপন্থী দলের সঙ্গে জোট গঠনের পর গত সোমবার বাবিসের সরকার শপথ গ্রহণ করে।

ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘আন্দ্রেজ বাবিসকে আবারও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে দেখে খুব ভালো লাগছে।’

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের প্রথম দফার শাসনকালের মতো এবারও প্রতিরক্ষা, জ্বালানি ও অবৈধ অভিবাসন ইস্যুতে একসঙ্গে বড় ধরনের সাফল্য অর্জন করব।’

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্প ও বাবিস উভয়ই নিজ নিজ দেশের (ন্যাটো সদস্যভুক্ত) নেতৃত্বে ছিলেন।

যুক্তরাষ্ট্রের তৈরি স্টিলথ যুদ্ধবিমানের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আন্দ্রেজ জানেন, কীভাবে চুক্তি করতে হয়। এফ-৩৫ বিমানসহ বিভিন্ন বিষয়ে আমি তার কাছ থেকে দারুণ কিছু আশা করছি।’

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park