1. admin@weeklyprekkhapot.com : admin :
ব্যক্তিগত অভিমান-ক্ষোভ ভুলে বিএনপি'র প্রার্থীকে সমর্থন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ব্যক্তিগত অভিমান-ক্ষোভ ভুলে বিএনপি’র প্রার্থীকে সমর্থন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৫ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ- ১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান) বিএনপির মনোনীত প্রার্থী থানা বিএনপির সভাপতি ও আল-মুসিলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো.আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার দোয়া মাহফিলের মধ্য দিয়ে সিরাজদীখান থানা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ -১ আসনের (শ্রীনগর-সিরাজদীখান) বিএনপির মনোনিত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানান।

নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে তারা ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন, মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।

মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবো। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।

এদিকে, এই সমর্থন ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান সিরাজীখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলি আনসার মোল্লা,রসুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল,থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান,ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু,রাজানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন,সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন,চিত্রকোট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমানসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী সমর্থন জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park