1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটেরের লালপুরে ভোক্তা-অধিকারের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটেরের লালপুরে ভোক্তা-অধিকারের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
নাটেরের লালপুরে ভোক্তা-অধিকারের অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি:
বাণিজ্য মন্ত্রণাল‌য়ের তত্ত্বাবধা‌নে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক’র অ‌র্পিত ক্ষমতাব‌লে, জেলা প্রশাসক নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, লালপুর’র সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক শনিবার (১০ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) ‌নাটোর জেলার লালপুর উপজেলায় একটি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।
সকাল ১১টা হ‌তে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় প্রশাস‌নিক ব্যবস্থায় লালপুর উপজেলার গোপালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স ভাই ভাই ফার্মেসী (স্বত্বাধিকারী: মো: রুমন ইসলাম) ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০,০০০/= (বিশ হাজার টাকা), একই বাজার এলাকায় অবস্থিত মেডি ফার্মাকে (স্বত্বাধিকারী: চন্দন পাঠক) ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০,০০০/= (বিশ হাজার টাকা), একই বাজার এলাকায় অবস্থিত জামিল ফার্মেসীকে (স্বত্বাধিকারী: মো: জামিল হোসেন) ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৩০,০০০/= (ত্রিশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত খন্দকার ফার্মেসীকে ( স্বত্বাধিকারী: মো: শিমুল) ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত মা মেডিসিন কর্নারকে (স্বত্বাধিকারী: মো: তানভীর আহমেদ) ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত মেসার্স রাসেল ফার্মেসীকে (স্বত্বাধিকারী: মো: রাসেল) ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৮,০০০/= (আট হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত খান মেডিকেল স্টোরকে (স্বত্বাধিকারী: মো: মওসুম আলম খান) ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১০,০০০/- (দশ হাজার টাকা মাত্র), একই বাজার এলাকায় অবস্থিত শামীম ফার্মেসীকে (স্বত্বাধিকারী: মো: শামীম) ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ৫,০০০/= (পাঁচ হাজার টাকা মাত্র), টাকাসহ সর্বমোট ১,৩৩,০০০/= (এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নাটোর জেলার লালপুর থানার একটি চৌকশ পুলিশ সহায়তায় উপর্যুক্ত বিশেষ অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর, নাটোর জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অ‌ভিযান প‌রিচালনা ক‌রেন। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা-অধিকারের এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park