।। শাহিন বিশ্বাস ।।
খুলনা, ০৮ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
সাতক্ষীরার কলারোয়া উপজেলা সীমান্তে ডিবি পুলিশের অভিযানে ২শত ৬৫ বোতল ভারতীয় কোরেক্স নামক মাদক’সহ এক চোরাকারবারি আটক।
গত রোববার (০৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাদপুর সিমান্ত থেকে মোঃ ইয়ার আলী’র ছেলে ২৫ ইব্রাহিম খলিলকে আটক করে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েলের দিক নির্দেশনায় এসআই মোঃ মিনাজ উদ্দীন সঙ্গীয় অফিসার ও ফোর্স সাথে নিয়ে কলারোয়া সীমান্তে অভিযান পরিচালনা করে ২৬৫ বোতল ভারতীয় মাদক কোরেক্স’সহ এক মাদক চোরাকারবারিকে আটক করি।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সাতক্ষীরা জেলা ব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন তিনি।