1. admin@weeklyprekkhapot.com : admin :
ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও স্ত্রী’র বিরুদ্ধে দুদকের দুই মামলা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও স্ত্রী’র বিরুদ্ধে দুদকের দুই মামলা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (০৮ ডিসেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ইলিয়াস উদ্দিন মোল্লাহ তার ক্ষমতার অপব্যবহার ও ঘুস গ্রহণের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১৪ কোটি ৮ লাখ ২৮ হাজার ৬০৭ টাকা মূল্যমানের সম্পদ অর্জন করেন।

এ ছাড়া, দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৪০টি হিসাবে মোট ১৭৩ কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৮০৪ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারাতে মামলা দায়ের করা হয়েছে।

আরেকটি অভিযোগে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লাহ-এর সহায়তায় তার স্ত্রী ফরিদা ইলিয়াস জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৫৩ লাখ ১৭ হাজার ৬৫০ টাকা সমপরিমাণ সম্পদ অর্জন করেন। তার নামে পরিচালিত ৪টি ব্যাংক হিসাবে মোট ৮ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৯৩৯ টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া যায়।

এ কারণে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা দায়ের করেছে কমিশন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park