1. admin@weeklyprekkhapot.com : admin :
দ্বি-তল কাঠামোয় নির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দ্বি-তল কাঠামোয় নির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ (দৈরাস):
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, মানবিক এবং কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্বি-তল কাঠামোয় পাঁচটি ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার (৩০ নভেম্বর) সকালে আগারগাঁও ক্রসিংয়ে সম্পূর্ণ আধুনিক সুবিধাসম্পন্ন দ্বি-তল কাঠামোয় নির্মিত একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সেবা দেন। কোথাও আবার টিনের ঘরে সার্ভিস দিতে হয় এটা কোনোভাবেই এই শহরের চিত্র হতে পারে না। ডিএমপি আমাদের কাছে অনুরোধ করেছিলো আধুনিক পুলিশ বক্স নির্মাণের জন্য। আমরা পুলিশ সদস্যদের জন্য এক সুন্দর, নিরাপদ ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করছি, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।”

প্রশাসক আরও বলেন, “নির্মাণকাজের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়। ফুটপাতের উপর কাঠামোটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে নিচ দিয়ে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন।”

পুলিশ বক্সগুলোকে নারীবান্ধবভাবে নির্মাণ করা হয়েছে উল্লেখ করে প্রশাসক জানান, “প্রথমে একটি টয়লেটের কথা ভাবা হলেও পরবর্তীতে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো কাঠামোটি ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং পরিবেশবান্ধব স্ট্রাকচার হিসেবে নির্মাণ করা হয়েছে।”

ঢাকার মিরপুর-১৩ (হারম্যান মেইনার স্কুলের পাশে), সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, পুলিশ প্লাজার পাশে (ফজলে রাব্বি পার্ক সংলগ্ন) এবং সোনারগাঁও ইন্টারসেকশন সহ মোট চারটি স্থানে স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধাণ প্রকৌশলী ব্রি.জে. মঈন উদ্দীন এবং ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ।

ডিএনসিসি আশা করছে, নতুন স্মার্ট ট্রাফিক পুলিশ বক্সগুলো চালু হলে নগরবাসী আরও দ্রুত, নিরাপদ ও উন্নতমানের ট্রাফিক সেবা পাবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park