1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে বিএনপি প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে বিএনপি প্রার্থীকে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদীখান- শ্রীনগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানালেন সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। 

শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন মাঠে সমাবেশ করে এ সমর্থন জানান সনাতান ধর্মাবলম্বীরা। 

সমাবেশটি সভাপতিত্ব করেন, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলার  রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।

সিরাজদীখান উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র ১নং সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন সিরাজদীখানের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

প্রাধান অতিথির বক্তবে তিনি সনাতনধর্মালম্বীদের ধানের শিষকে ভোট দিয়ে বিজয় করতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদীখান উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র ১নং সদস্য  আলহাজ্ব শেখ মো.আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, শ্রীনগর উপজেলার   হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান  ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারন সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদীখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস সাধারন সম্পাদক  তপন রাজবংশী’সহ প্রায় ১০ সহস্রাদিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park