1. admin@weeklyprekkhapot.com : admin :
কুমিল্লায় চোরাই মালামাল উদ্ধার সহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুমিল্লায় চোরাই মালামাল উদ্ধার সহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার:
গত (১৬ ডিসেম্বর, ২০২৩ ইং) ও (১৮ ডিসেম্বর, ২০২৩ ইং) তারিখ জনৈক আবুল খায়ের মোঃ মাহবুব পারভেজ(৫৬) এবং হাসনা বেগম(৪১) বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় দুইটি পৃথক চুরির অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানায় ২টি মামলা রুজু হয়।
উক্ত মামলা রুজুর পরবর্তী মাননীয় পুলিশ সুপার কুমিল্লা মহোদয়ের মৌখিক নির্দেশে কোতয়ালী মডেল থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন চাঙ্গীনি কোটবাড়ী পুলিশ ফাঁড়ি সংলগ্ন মনিরের বাড়ী হতে মনিরকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হতে চোরাইকৃত ১টি এলইডি সনি টিভি এবং একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন উদ্ধার করে।
মনির(৩৭) কে জিজ্ঞাসাবাদে তার সহযোগী সোহেল, সুমন এর নাম প্রকাশ করলে একই থানা এলাকার কচুয়া চৌমুহনী সাকিনস্থ নুরুল ইসলামের বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া সোহেল(২৮) ও সুমন(২৮) দের গ্রেফতার পূর্বক তাদের বাসায় তল্লাশি করে চুরির কাজে ব্যবহৃত ১টি পাইপ রেঞ্জ, ১টি হাতুড়ি, ১টি প্লাস এবং ১টি এন্ড্রোয়েড মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের তথ্যের ভিত্তিতে তাদের অপর সহযোগী বিল্লাল(২৫) কে চান্দিনা থানাধীন বাতাগাছি এলাকা হতে গ্রেফতার পূর্বক তার হেফাজতে থাকা চোরাইকৃত আরো ১টি এলইডি সনি টিভি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ১০/১৫ জনের একটি গ্রুপ কুমিল্লা চাঁদপুর, ফেনী জেলার বিভিন্ন জায়গায় খালি বাসা গুলোতে তালা কেটে চুরি করে। এছাড়া ঘটনায় জড়িত সঙ্গবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেফতার ও সনাক্ত করনে মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদেয়ের নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীরা হল- ১। মনির(৩৭), পিতা- মৃত আব্দুর রশিদ, মাতা-জোহরা খাতুন, সাং- পইয়াবাড়ি (মিয়া হাজী বাড়ী), থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা এ/পি- চাঙ্গীনি, থানা- সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা। ২। সোহেল(২৮), পিতা- আব্দুল হক, মাতা- পারুল বেগম, সাং- পাইপেরগোড়া, থানা- কর্ণফুলী, জেলা- চট্টগ্রাম, এ/পি- কইচ্চা চৌমুহনী, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। ৩। সুমন(২৮), পিতা- জসিম, মাতা- ফুল মাসা, সাং- লাজুর, থানা- মুরাদনগর, জেলা- কুমিল্লা, এ/পি- মুনসুরাবাদ (বোয়ালখোলা মাঠ), থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম। ৪। বিল্লাল(২৫), পিতা- মৃত মজিবুর রহমান, মাতা- সাজিয়া বেগম, সাং- বাতাঘাসি, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা।
উল্লেখ্য, আসামী মনির, সোহেল এবং বিল্লাল এর বিরুদ্ধে পূর্বে ১টি করে চুরি মামলা এবং সুমন এর বিরুদ্ধে একটি মাদক মামলা চলমান রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park