1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখানে পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজার এলাকায় এই মিছিল বের করেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ–সমর্থিত নেতাকর্মীরা। মিছিলটির নেতৃত্বে ছিলেন সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লিটু।

স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলটিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতারা অংশ নেন। তবে নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমের মধ্যেই পুলিশের সামনে জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে প্রকাশ্য মিছিল দেখে সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক মহল হতবাক হয়ে পড়ে। মিছিলটি ইমামগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের গাড়িকেও মিছিলের সঙ্গে চলতে দেখা যায়, যা ঘটনাটিকে আরও বিতর্কিত করেছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড–সংক্রান্ত রায় ঘোষণার পরদিন সকালেই আকস্মিক এই মিছিল বের হয়।

সিরাজদীখান থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিছিলটি চলাকালীন সময়ে ডিউটিরত পুলিশের একটি টহল গাড়ি যাচ্ছিলো, তবে আমাদের অফিসার বুঝে ওঠার আগেই তারা দ্রুত গতিতে পালিয়ে যায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park