1. admin@weeklyprekkhapot.com : admin :
কমলনগর হাজির হাট বাজারে আগুনে পুড়ে ছাই ৪টি দোকান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কমলনগর হাজির হাট বাজারে আগুনে পুড়ে ছাই ৪টি দোকান

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৬ বার পঠিত
কমলনগর হাজির হাট বাজারে আগুনে পুড়ে ছাই ৪টি দোকান

মোঃ মন্নান হোসাইন, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজির হাট বাজারে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) মধ্যরাতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় মধ্য বাজারের চারটি দোকান।
স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত আনুমানিক ১২:২০ মিনিটের দিকে হাজির হাট মধ্য বাজারের ‘শফিক ষ্টোর’ নামের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
পরে মূহুর্তের মধ্যেই চার পাশে ছড়িয়ে পড়ে আগুন। এতে দু পাশের আরো ৪টি দোকান পুড়ে যায়। তবে ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে ৫০ লক্ষ টাকার মতো।
আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা কমলনগর ফায়ার সার্ভিস স্টেশনে ফোন দিলে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টারও বেশি সময় চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
লক্ষ্মীপুর জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, রাত ১২.২০ মিনিটের দিকে খবর পেয়ে কমলনগর উপজেলা ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হাজির হাট বাজার উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় আগুনের ক্ষতির পরিমাণ যাতে বেশি না হয় তাই আমি লক্ষীপুর থেকে ঘটনাস্থলে আসি। আগুন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লেগেছে বলে ধারনা করা হচ্ছে তবে মূল কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park