1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৪ নভেম্বর ২০২৫ (দৈরাস):

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে নির্বাচনী প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা শিকদার মার্কেটের সামনে মুন্সীগঞ্জ জেলা শাখা শ্রমিক ফেডারেশনের সভাপতি খিজির আ: ছালামের সভাপতিত্বে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ে কর্মসূচি বাস্তবায়ন নিয়ে নানা দিকনির্দেশনা দেন।

উক্ত সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুর রব।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আ.জ.ম. রুহুল কুদ্দুস, মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী ও মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর- সিরাজদীখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ কে এম ফখরুদ্দিন রাজী। সিরাজদীখান উপজেলা আমির মাওলানা কবির হোসেন, শ্রীনগর উপজেলা আমীর টি.এম. বেলাল হুসাইন, সিরাজদীখান উপজেলার জামায়াত ইসলামী সেক্রেটারি ওয়াসিম, শ্রীনগর উপজেলার সেক্রেটারী মো: নুরজামান মীরসহ আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী প্রতিনিধি সম্মেলনের কর্মীরা।

সন্মেলনে বক্তারা বলেন, জনগণের আস্থা অর্জন করেই সুস্থ রাজনীতি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে ভোটারদের কাছে সংগঠনের বক্তব্য তুলে ধরতে প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। নির্বাচনকে ঘিরে নানামুখী চ্যালেঞ্জ থাকলেও সাংগঠনিক ঐক্য ও ভোটারদের সমর্থনই দলকে শক্ত অবস্থানে নিয়ে যাবে। এজন্য শান্তিপূর্ন পরিবেশ বজায় রেখে প্রতিটি অঞ্চলে প্রচারণা কর্মসূচি জোরদার করার আহ্বান জানানো হয়।

সম্মেলনের কার্যক্রম শেষে একটি মিছিল বের করে নিমতলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park