1. admin@weeklyprekkhapot.com : admin :
ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : বাণিজ্য উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য : বাণিজ্য উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ১১ অক্টোবর ২০২৫ (দৈরাস):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ভোক্তার স্বার্থে কাজ করা আমাদের মূল উদ্দেশ্য। ব্যবসা বাণিজ্য সংকীর্ণ করা আমাদের উদ্দেশ্য নয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ করা এ মন্ত্রণালয়ের মূল কাজ। সেটা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার ঘাটতি নেই।

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোজ্যতেল সরবারাহের ক্ষেত্রে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ। বাজার স্থিতিশীল রাখতে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই।

আপনি ও আমি দিন শেষে ভোক্তা উল্লেখ করে উপদেষ্টা বলেন, খুব স্বাভাবিক ভাবেই আমি এবং আমার মন্ত্রণালয় ভোক্তাদের স্বার্থে কাজ করবো। দেশের মানুষের যেটা প্রয়োজন আমি সেটা করবো। সে কাজে আপনারা (ডিও ব্যবসায়ীরা) সহযোগিতা ও পরামর্শ দিয়ে দেশের মানুষের তথা আমাদের পাশে থাকবেন সে প্রত্যাশা করি।

বাজারে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায় সব পদক্ষেপ নেওয়া হবে। সে পদক্ষেপ কার পক্ষে আর কার বিপক্ষে যাবে সেটা দেখবোনা বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরও বলেন, প্রচলিত রীতিতে পণ্যের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে খুচরা বা মাঝারি বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। একারণে এসব অভিযান খুব সফল হয়না। যে কোন পণ্যের সরবরাহ শৃঙ্খলে উৎপাদন বা আমদানি স্তর থেকে শুরু করে ডিও ব্যবসায়ী, পাইকারি ও খুচরা বিক্রেতা সকলকে আমাদের কার্যক্রমের আওতায় আনতে হবে। তেলের বাজার অস্থির করার পেছেনে মিল মালিকেরা অথবা আপনারা (ডিও ব্যবসায়ীরা) অথবা উভয়ই জড়িত থাকতে পারেন।

ছোট্ট একটি দোকানদার ৫০০ বোতল তেল খাটের নিচে লুকিয়ে রেখে বাজার অস্থির করবে এটা আমার মনে হয় সঠিক না। টেলিভিশনে তেল উদ্ধারের নাটক প্রচার করা হয়। সারাদেশে মানুষ বাহবা দেয় কিন্তু কাজের কাজ কিছুই হয়না। দেখানো হলো মুদি দোকানদারই সব কারসাজি করেছে আর কারো দায় নেই। আমরা প্রকৃত দোষীকে সনাক্ত করতে চাই- ভোজ্যতেলের বাজারে কাউকে নৈরাজ্য করার সুযোগ দিবো না বলেও যোগ করেন তিনি।

ভোজ্যতেলের ডিও ব্যবসায়ীরা মিল মালিকদের কাছ থেকে সময়মত পণ্য না পাওয়ার অভিযোগ করেন এবং এ সমস্যা সমাধানের দাবি জানান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহমেদ, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়শল আজাদ এবং ভোজ্যতেল ডিও ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park