1. admin@weeklyprekkhapot.com : admin :
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ঢাকা, ০৯ নভেম্বর ২০২৫ (দৈরাস):
দেশের ক্রীড়াঙ্গনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আরেকটি গৌরবোজ্জ্বল অর্জন-৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতা ২০২৫-এ চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি জুডো দল।

গত ০৭-০৮ নভেম্বর ২০২৫ বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে রাজধানী ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বিকেএসপি-সহ মোট ১৪টি জুডো দলের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অদ্য ০৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্তপর্বে বিজিবি জুডো দলের ১৬ জন খেলোয়াড় ০৮টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে ০৪টি স্বর্ণপদক, ০৩টি রৌপ্যপদক ও ০৪টি তাম্রপদক অর্জন করে। বিজিবি জুডো দলের খেলোয়াড়দের এই অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

অন্যদিকে, বাংলাদেশ সেনাবাহিনী জুডো দল ০২টি স্বর্ণ, ০২টি রৌপ্য ও ০৪টি তাম্রপদক অর্জন করে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব ড. মোঃ মোখলেছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) মেজর এম জাহিদ হাসান মারুফ এবং বিজিবি জুডোদলের দলের কোচ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park