।। হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ০৭ নভেম্বর ২০২৫ (দৈরাস):
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন।
এসময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে উপজেলা বিএনপির সভাপতি, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান, শ্রীনগর উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর নেতৃত্বে সেখান থেকে র্যালি বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
এতে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল ও মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সি গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত সিকদার, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন জয়সহ যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।