1. admin@weeklyprekkhapot.com : admin :
দক্ষতা ও শৃংখলার সাথে সেবা করার নির্দেশনা বস্ত্র ও পাট সচিবের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দক্ষতা ও শৃংখলার সাথে সেবা করার নির্দেশনা বস্ত্র ও পাট সচিবের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পঠিত

ঢাকা, ০৪ নভেম্বর ২০২৫ (দৈরাস):
নতুন যোগদানকৃত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা দিয়ে শৃংখলার সাথে সেবা করার নির্দেশনা দিয়েছেন।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘আমি শৃংখলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা প্রদান করবেন। মন্ত্রণালয়ের অনলাইনকৃত সেবার আরও মানোন্নয়ন করতে হবে। মাননীয় উপদেষ্টার নির্দেশনা মতো সবাইকে একত্রিত হয়ে কাজ করবো।“

মঙ্গলবার (০৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর / সংস্থা প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন নির্দেশনা দেন।

উল্লেখ্য, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমি’কে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সচিব মিজ বিলকিস জাহান রিমি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সাথে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এদেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে ও আরো কর্মসংস্থানে সুবিধা হবে।‘

সভায় এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো: শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো: কবির উদ্দিন সিকদার এনডিসি, পিএসসি, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা,জেডিপিসি’র ব্যবস্থাপনা পরিচালক মো: জাহিদ হোসেন,মন্ত্রণালয়ের যুগ্মসচিব রায়না আহমদ,যুগ্মসচিব ড. মো: মনজুরুল ইসলাম, যুগ্মসচিব মো: রফিকুল ইসলাম, যুগ্মসচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ,উপসচিব মো: জিল্লুর রহমান, উপসচিব বীথি দেবনাথ ও মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park